1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমিল্লার বুড়িচংয়ে ‘নতুন কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ’২৬’ এর পুরস্কার বিতরণী সম্পন্ন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

রহিম উদ্দিন (কুমিল্লা জেলা প্রতিনিধি)


কুমিল্লার বুড়িচংয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘নতুন কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ’২৬’-এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জুন ২০২৬ (শুক্রবার) বুড়িচং উপজেলা অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, বুড়িচং উপজেলা’।

 

“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এবং “ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো”— এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পবিত্র আল-কোরআনের সূরা যুমারের ৯ নম্বর আয়াতের— “বল, যারা জানি আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে”এই চিরন্তন বাণীর আলোকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বুড়িচং উপজেলার চেয়ারম্যান মমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মোবারক হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আরেক সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কিশোর ও তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম তরুণদের মাঝে মেধা ও নৈতিকতার চমৎকার সমন্বয় ঘটিয়ে একটি আদর্শ সমাজ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি এমন সৃজনশীল ও জ্ঞানমূলক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ এই পাঠ লড়াইয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ড. মোবারক হোসাইন, প্রধান বক্তা জাহিদুল ইসলাম এবং সভাপতি মমিন ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেধা পুরস্কার, বিশেষ ট্রফি ও সনদপত্র তুলে দেন। পুরস্কার হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

উপস্থিত সুধী সমাজ ও অভিভাবকবৃন্দ অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে এই মেধা অন্বেষণ কর্মসূচি সম্পন্ন করার জন্য বুড়িচং উপজেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট