1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মধুপুরে ছাগল বাচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জন নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

হাফিজুর রহমান, প্রতিনিধি (মধুপুর ) টাঙ্গাইল


টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের সদস্য।

শনিবার (২০ জুন ২০২৬) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জলই গ্রামের বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্যাব্রিয়েল নকরেক (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত গভীর গর্তে (সেপটিক ট্যাংক হিসেবে ব্যবহৃত) একটি ছাগল পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে গ্যাব্রিয়েল নকরেক ভেতরে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাবলু হাদিমা ভেতরে ঢোকেন। এভাবে পর্যায়ক্রমে আরও দুজন নিচে নামলে কেউই আর ফিরে আসেননি। পরে স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিত্যক্ত গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসে (কার্বন ডাই-অক্সাইড বা নাইট্রোজেন) অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জলই গ্রামের আকাশ-বাতাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট