1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পবিত্র আশুরা উপলক্ষে চিৎলা গ্রামে জাকের পার্টির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত আশুরার তাৎপর্য তুলে ধরে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মো. নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

পবিত্র জুম্মা ও পবিত্র আশুরা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) চিৎলা গ্রামের বাসিন্দা মো. কাউছার আলীর বাড়িতে জাকের পার্টির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পবিত্র ও শোকাবহ একটি দিন। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা হিসেবে পালন করা হয়। এ দিনটি মুসলিম ইতিহাসে ত্যাগ, সত্য, ন্যায় ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে।
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন। তিনি পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম জাতির জন্য সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি উপস্থিত মুসল্লিদের ইসলামের আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জিকির, দরুদ শরিফ পাঠ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো মাহফিলজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ছিল গভীর ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহ।
মাহফিলে উপস্থিত ছিলেন মিনি থানার সভাপতি মো. কাউছার আলী, জেলা নির্বাহী সদস্য মো. খাইরুল জদ্দার, সিনিয়র জাকের মো. আতাব মালিতা, মো. মজুল হক, মো. নাসির হোসেন, মো. মিনারুল মেম্বার, মো. আশরাফুল মালিতা, আব্দুল খালেক, মো. কাবিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অসংখ্য আশেকান ও জাকেরিয়ান মাহফিলে অংশগ্রহণ করেন। ধর্মীয় আলোচনা, জিকির ও দোয়ার মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট