1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, একজন পলাতক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

 

এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন ও জাবরুল ইসলামসহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে শক্তিয়ারখলা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (২৮), পিতা- আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় আব্দুল আহাব ওরফে আহাদ নামে অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে গ্রেফতারকৃত আসামির বসতঘরের উত্তর-পূর্ব কোণে লাকড়ির স্তূপের ওপর রাখা একটি সাদা সিমেন্টের বস্তা থেকে কসটেপে মোড়ানো তিনটি প্যাকেটে মোট ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট