1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি


নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে নওগাঁ জেলার পোরশা থানার দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটককৃত হলেন উপজেলার নিতপুর মাস্টার পাড়া গ্রামের মোঃ কালুর ছেলে মোঃ নয়ন (৪০) এবং একই গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ আনারুল (৩২)।
​বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল দেইরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

​নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীদের পোরশা থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

​তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট