1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন, ভাই আইসিইউতে।

মো. কামরুল ইসলাম (সিরাজগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
‎নিহত আব্দুর রহমান স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রশক্তি রায়গঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ছিলেন। আহত তার বড় ভাই হাসান বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
‎পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসান তাদের বাড়ির পাশের একটি স্থানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র (বার্মিজ চা…
মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন, ভাই আইসিইউতে। ‎মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎
‎সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
‎নিহত আব্দুর রহমান স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রশক্তি রায়গঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ছিলেন। আহত তার বড় ভাই হাসান বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
‎পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসান তাদের বাড়ির পাশের একটি স্থানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র (বার্মিজ চাকু) দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
‎স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মারা যান। এদিকে গুরুতর আহত হাসান আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
‎শুক্রবার (১৭ জুলাই) নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে উঠেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
‎রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
‎এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে কলেজের প্রভাষক আসাদুল ইসলাম বলেন, “মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় রায়গঞ্জের কলেজছাত্র আব্দুর রহমানকে যেভাবে নির্মমভাবে প্রাণ দিতে হলো, তা আমাদের পুরো সমাজব্যবস্থার জন্য লজ্জাজনক। মাদক ব্যবসায়ী ও সেবিদের এই পৈশাচিকতা প্রমাণ করে, সমাজে অন্যায়ের প্রতিবাদ করাই যেন আজ সবচেয়ে বড় অপরাধ। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আব্দুর রহমানের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এটাই প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা।”
‎স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট