1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুর জেলার কোনাবাড়ী ও কালিয়াকৈর থানাধীন বিভিন্ন মহাসড়কে সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) 
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) : ডিবি (উত্তর), টাঙ্গাইল এর একটি চৌকস টিম গত ২২/১১/২০২৪ খ্রিস্টাব্দ থেকে ২৩/১১/২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা (২) দিন গাজীপুর জেলার কোনাবাড়ী ও কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা

করে মহাসড়কে সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার করা হয় তার হলো ১। রাকিব ওরফে রকিব (২৬), ২। মাসুম (২২), ৩। মোঃ রিফাত (২১), ৪। মোঃ ফরহাদ হোসেন (৩৪), ৫। নুর মোহাম্মাদ ওরফে দয়াল (২০)’কে গ্রেফতারের পর আসামীদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাতিকৃত ৪টি গরু উদ্ধার করা হয়।

 

মামলার বাদী মোঃ মাহাবুব ইসলাম (২৫) একটি পিকআপ (যার রেজিঃ নং ঢাকা-মেট্রো-ন-১৯-২১৭৪) ভাড়ায় চালিয়ে থাকেন। বাদী ০৩/১১/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় জনৈক মোঃ দৌলোদুজ্জামান (৫৮) এর বিক্রয়কৃত ০১ টি বড় গর্ভবর্তী কালো সাদা রংয়ের গাভী, যার মূল্য ১,৮০,০০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা ও জনৈক মোঃ আশরাফুল আলম (৪৫) এর ০১টি সাদা কালো রংয়ের বাছুরসহ গাভী, যার মূল্য ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা গাজীপুর মহানগর এলাকায় পৌঁছে দেয়ার জন্য ভাড়ায় চুক্তিবদ্ধ হন।

 

বাদী চুক্তি অনুযায়ী গত ০৪/১১/২০২৪ খ্রিঃ গরু পৌছে দেয়ার জন্য রওনা হন এবং রাত অনুমান ০১:০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাদারজানী ফুটওভার ব্রীজ হইতে অনুমান ২০ গজ দক্ষিনে ঢাকাগামী মহাসড়কের উপর পৌঁছামাত্রই পিছন থেকে আসা একটি অজ্ঞাত সাদা রংয়ের অজ্ঞাতনামা পিকআপ যোগে অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাত বাদীর ট্রাককে থামায় এবং গরুসহ পিকআপটি ডাকাতদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

 

পরবর্তীতে ট্রাকে থাকা বাদীর সহিত লোকজনকে বিভিন্ন জায়গায় হাত পা বেধে ফেলে দিয়ে গরুসহ পিকআপ নিয়ে চলে যায়। বাদী উক্ত বিষয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানার মামলা নং-১১, তারিখ-০৫/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (সেবা), পুলিশ সুপার, টাঙ্গাইল মামলাটিকে গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর), টাঙ্গাইলকে অধিক গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেন।

 

জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (সেবা), পুলিশ সুপার,

টাঙ্গাইল মহোদয়ের যথাসময়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শরফুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর),

টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, বিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ আহসানুজ্জামান পিপিএম,

এসআই (নিঃ)/সুদীপ বাছাড়, এসআই (নিঃ)/মনির হোসেন, এএসআই (নিঃ)/বদলুল আলম ও ফোর্সসহ সফল অভিযানটি পরিচালনা করা হয়।

 

উল্লেখ্য আন্তঃজেলা ডাকাতদের সাজা গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট