1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লৌহজংয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি

“এসো নবীন দলে দলে, মাদকের বিরুদ্ধে স্লোগান তুলে; মাদককে না বলি, মাদকের প্রতিবাদ সবাই তুলি” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কনকসার বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়ন যুবদল। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এতে যুবদল ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম পারভেজ হিরার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান।

 

মানববন্ধনে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ।

 

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্তও করেন তিনি।

 

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ কামাল ঢালী, বিএনপি নেতা বাবুল ঢালী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শিপনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট