1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: আর্থিক সহায়তা প্রদান।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো: নুর ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায়, ক্যান্সারে আক্রান্ত এক অসহায় শিশুর জীবন বাঁচাতে ও চিকিৎসা সহায়তায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদারতা ফাউন্ডেশন’।

 

অর্থাভাবে থমকে যাওয়া শিশুটির চিকিৎসা কার্যক্রম সচল রাখতে ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটির হাতে এই নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উদারতা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সহায়তা হস্তান্তরের পর সদস্যরা শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সংগঠনের প্রতিনিধিরা জানান:

 

“ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শিশুটির পরিবারের পক্ষে এই বিশাল খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।

 

সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

 

ভবিষ্যতেও সমাজ ও মানুষের কল্যাণে উদারতা ফাউন্ডেশনের এমন সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

 

 

অসহায় শিশুটির পরিবার এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য উদারতা ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে। একই সাথে শিশুটির চিকিৎসায় সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসার আকুল আবেদন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট