1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রায়গঞ্জে এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের সামনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

অনুষ্ঠানে এশিয়ান হসপিটালের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান কে এম সাব্বির হোসেন (সনেট)সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এশিয়ান হসপিটালের পক্ষ থেকে স্থানীয় মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। হাসপাতালটি চান্দাইকোনা বাজারের হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ গেটসংলগ্ন বিশ্বরোড এলাকায় অবস্থিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি আয়নুল হক। তিনি বলেন, ‘চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। কাজ করে খেতে হবে। রায়গঞ্জে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। আমাদের সবাইকে ভালো হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না, যে কাজে জনগণ আমাদের বিপক্ষে যায়। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে।’

সাবেক সরকারের প্রসঙ্গ টেনে এমপি আয়নুল হক বলেন, ‘সাবেক সরকারের একজন এমপি দিনে ৯০০ টাকার খাবার খেতেন, আর আমরা খাই ১৫০ টাকায়। সাবেক সরকারের নেতাকর্মীরা দুর্নীতি ও অনিয়ম করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট