1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্টাডোলসহ গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ভূল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)। তাদের কাছ থেকে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভূল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ভূল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষীরহাটগামী সড়কে আশা এনজিও কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হামিদুল ইসলাম ও মিজানকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ছয় পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। পলাতক অন্তরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভূল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসান বাদী হয়ে হামিদুল ইসলাম, মিজান ও পলাতক অন্তরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট