
শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি
লৌহজং থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০১ জন মাদকাসক্ত গ্রেফতার।
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে
এসআই মোঃ নাসির উদ্দিন, বিশেষ
অভিযান পরিচালনা
করা কালে ০৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ০৯.৩০ ঘটিকার সময় লৌহজং থানাধীন
খিদিরপাড়া ইউনিয়নের খেতেরপাড়া এলাকা হতে মাদকাসক্ত (১) মোঃ মহাসিন (৪০), পিতা-ঝুনু মোল্লা, সাং-খলাপাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ, অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা
সেবন করার সময় হাতেনাতে ধৃত করে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণের জন্য আসামীকে উপজেলা ভূমি অফিসার
(এরফানুর রহমান) নিয়ে গেলে আসামীকে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়।