
ইয়াসিন আহমেদ শরিফ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১০৬ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী, শ্রীমঙ্গলের বৌলাশির বাজার সংলগ্ন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেওয়া হয়। এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন এবং রক্তের গুরুত্ব ও রক্তদানে উৎসাহিত হন এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার আগস্ট মাসের সেরা স্বেচ্ছাসেবী হিসেবে পুরস্কার পেলেন আরিয়ান আহমেদ লতিফ ও মোবারক হোসেন ।
এছাড়াও বৌলাশি বাজারে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার শাখা কমিটি (আহবায়ক) গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রাকিব,সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন,
ক্যাম্প-বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ লতিফ, সহ-ক্যাম্প-বিষয়ক সম্পাদক বিলাস আহমেদ, কার্যকরী সদস্য জাহিদ হাসান জয়,শুভ রায়,রুয়েল মিয়া,লেবু মিয়া প্রমুখ।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ‘র সভাপতি মঈনুল ইসলাম জানান, নিয়মিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজনের মাধ্যমে নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।