
উপজেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৭নং আদমপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদাল হোসেনের উদ্যোগে ঝোপঝাড়, জঙ্গল ও আবর্জনা পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান অব্যাহত।
সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদে ব্যাপক ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার ও মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে আজ ১৪ অক্টোবর রোজ বুধবার সকাল থেকে।
৭ নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদাল হোসেনের উদ্যোগে ও পরিচালনায় এ কর্মসূচি জোরদার করা হয়েছে।সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে সব ধরনের ঝোপঝাড়, জঙ্গল এবং জমে থাকা পানি পরিষ্কার করার কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনার পরপরই আদমপুর ইউনিয়ন পরিষদে এরিয়া জঙ্গল ও আবর্জনা অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে আদমপুর ইউনিয়ন পরিষদ ভবনের চারপাশ, সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করা হছেচ।চেয়ারম্যান আবদাল হোসেন জানান এ কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিকালে চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়নে এবং আমাদের ইউনিয়নের সর্বসাধারণকে ডেঙ্গু মুক্ত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ও উপজেলা বিএনপি সদস্য নজরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির সদস্য তাজউদ্দীন তাজু সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।