1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

রাইসুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রাইসুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার :  জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কারখানার শ্রমিকরা।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌরসভার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিলস লিমিটেড । এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শ্রমিকরা। বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ অনেকেই। মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ প্রায় সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।

 

রাইসুল ইসলাম খোকন

01712380413

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট