1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আব্দুল রাজ্জাক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর) 
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর): গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল রাজ্জাক উপজেলার মুন্সিরটেক এলাকার ছিবার আলীর ছেলে।

তাকে রোববার(২৪ নভেম্বর) রাতে কালিয়াকৈর উপজেলার

মুন্সিরটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আজ(২৫ নভেম্বর) গাজীপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা-মাসহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসেন। পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী শ্রমিকের বাবা-মা গ্রামের বাড়ি চলে যান। স্বামী আরিফুল ও তার স্ত্রী দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

 

রোববার রাতে আরিফুল ওই কারখানায় কাজে চলে যান। ওইদিন সন্ধ্যায় ওই নারী শ্রমিকের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে বাড়ির মালিক রাজ্জাক নারী শ্রমিকের দরজায় তালা ঝুলিয়ে দেন। রাজ্জাক ওই ছেলের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ২ হাজার ৫০০ টাকা আদায় করে তাকে ছেড়ে দেন। এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদর্শন করতেন ও কু-প্রস্তাব দিয়েছেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে রোববার রাতেই রাজ্জাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

 

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রোববার রাতে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (২৫ নভেম্বর) গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট