1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার): নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”। “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর) সোমবার দুপুরে শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠান ও দুর্বার নেটওয়ার্ক শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে জেলা সিভিল সার্জন অফিসের সামনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার সভাপতি সাজেদা পারভীন ঝিনুকের সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক লুৎফুল কবির।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের আলো মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মুন্নি বেগম, আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার (ইডি) তাপস বিশ্বাস, বিসমিল্লাহ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী কুসুম বেগম, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়ক বিধান বিশ্বাস প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের উপর যে শারীরিক মানসিক নির্যাতন হয়, স্কুল কলেজের মেয়েদের যৌন হয়রানি করা হয় এসব বিষয় নিয়ে স্কুল কলেজ ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এছাড়া নির্যাতনের অন্যতম কারণ বাল্যবিবাহ ও যৌতুকের নারীদের মারধর করা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধ গড়তে সকলের এগিয়ে আসতে হবে নিজ নিজ জাইগা থেকে কাজ করতে হবে। তবেই নারী নির্যাতন প্রতিরোধ করা যাবে।

 

এসময় র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন মহিলা সংস্থার সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট