1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রানীনগরে অনিয়মের মাধ্যমে একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকারকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষিকা ময়না খাতুন।

 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষিকা ময়না খাতুন। অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ময়না খাতুনের দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ১৯৯৯ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে নিয়োগ বিধি মতে, ওই পদে আবেদনের জন্য কমপক্ষে ১২বছরের অভিজ্ঞতা এবং প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২য় বিভাগ/শ্রেনী থাকার বিধান রয়েছে। অথচ নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে কোন অভিজ্ঞতা না থাকলেও এবং শুধুমাত্র এসএসসিতে ২য় বিভাগ এবং এইচএসসি ও বি,এ-তে ৩য় বিভাগ/শ্রেনী থাকার পরেও আবেদন করে জালিয়াতির মাধ্যমে ২০০০সালের ১জানুয়ারী উজ্জ্বল কুমার সরকারকে নিয়োগ দেওয়া হয়।

 

ময়না খাতুন জানান, জালিয়াতী করে নেয়া নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সুষ্ঠু বিচারের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আসা করছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ সু-বিচার করবেন।

 

জানতে চাইলে মালশন গিরিগ্রামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কুমার সরকার বলেন, নিয়োগের বিধি মেনেই সে সময় আবেদন করেছি এবং নিয়োগ পেয়েছি। এখানে কোন জালিয়াতি বা অনিয়ম করা হয়নি জানিয়ে তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কারন দর্শানোর একটি পত্র দিয়েছেন। গত রবিবার পত্র পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই পত্রের জবাব দাখিল করা হবে।

 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, ‘এঘটনায় গত ১৭নভেম্বর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে বিধি মোতাবেক কারন দর্শাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়েছে। পত্রপ্রাপ্তির ৫কর্ম দিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট