1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরিষাবাড়ীতে মাটি পরীক্ষা ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রাইসুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রাইসুল ইসলাম, স্টাফ রিপোর্টার


ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণে জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রোমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

কার্ড বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর জামালপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খা ম মুর্শেদুর রহমান, গবেষণাগার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাবিবুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ব্রম্মপুত্র এর টিম লিডার মো: মাহবুবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ঐ টিমের সদস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: লুতফুল হাসান, মো: রবিউল ইসলাম, মো: সাব্বির হোসেন।

এই আয়োজনে আলোচকরা কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা মাটির গঠন এবং ফসল উৎপাদনে বিভিন্ন রকম সারের ব্যবহার নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন ঋতুতে রোগবালাই থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা গ্রহণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া ফসলের ভালো ফলন পেতে করণীয় বিষয়গুলো তারা কৃষকদের মাঝে তুলে ধরেন।

এই প্রশিক্ষণ পেয়ে কৃষকরা বলেন, ‘ফল ফসলের ভালো ফলন পেতে সঠিক কৃষি জ্ঞান থাকা প্রয়োজন। এমন প্রশিক্ষণ কৃষি ধারণাকে খুব সমৃদ্ধ করেছে এবং কৃষকের উপকার হচ্ছে।

উল্লেখ্য: এই কর্মসূচির ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ গবেষণাগার (ব্রহ্মপুত্র) তিন দিন অবস্থান করে ৫৩ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও বিশ্লেষণ করে। রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট