1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পত্নীতলার গ্রামীণ এক রাস্তা হয়ে উঠেছে দুর্বৃত্তদের অভয়াশ্রম

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের নওগাঁ সড়ক থেকে নাদৌড় গ্রামের ভেতর দিয়ে বদলগাছী সড়কে মিলিত হওয়া গ্রামীণ রাস্তাটি যেনো এলাকাবাসীর কাছে এখন এক আতঙ্কের নাম!

 

সন্ধ্যা নামলেই ভংয়কর হয়ে ওঠে এই রাস্তা, এই রাস্তার নির্দিষ্ট একটি পয়েন্ট নাপিতপকরা কালভার্ট এলাকা যেন দুর্বৃত্তদের অভয়াশ্রম হয়ে উঠছে। এখন দিনের বেলাই যেতেও ভয় করে মানুষ। ৫ গ্রামের চলাচলকারী মানুষদের এই সড়কটি যেন আতঙ্কের আরেক নাম। এই সড়কে চলাচলকারী অনেকেই চুরি, ছিনতাই, হামলার শিকার হয়েছেন। হরহামেশাই টাকা, মোবাইল, সাইকেল, মোটরসাইকেল, সোনার গহনাসহ বিভিন্ন মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে।

 

সর্বশেষ গত ১৭ নভেম্বর সুমন হোসেন নামের এক ব্যবসায়ী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ১০ লাখ টাকা ছিনতাই করে হত্যার অভিযোগ এই সড়কেই। এছাড়াও গত জুন মাসে ঘাসফুল এনজিও’র ম্যানেজার নাদৌড় গ্রামের বাসিন্দা মিলন মন্ডলকে সন্ধ্যা রাতে পথরোধ করে সড়কের নাপিতপকড়া নামক স্থানে হাত পা মুখ বেঁধে বেধরকক মারপিট করে হাত পা ভেঙে ফেলে রেখে মোটরসাইকেল, মোবাইল, টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ ও ওই গ্রামের দুজনের ২ টি মোটরসাইকেল একই কায়দায় একই স্থানে ছিনতাই হয় তার আগে ওই গ্রামের বাসিন্দা লেদ ব্যবসায়ী হাফিজুর রহমানের মোটরসাইকেল, টাকা ছিনতাই হয় সেখানেই।

 

স্থানীয়দের মতে প্রায় ৪০ বছরের ধারাবাহিক চুরি ছিনতাই বন্ধে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ এসব ছিনতাই রোধে এর আগেও অনেকবার পুলিশকে জায়গাটির বিষয়ে বলা সত্ত্বেও কোন সমাধান মেলেনি, রাতে পুলিশ কোন এক অজানা কারণে সেখানে যেতে চায় না বলেও অভিযোগ করেছেন একাধিক এলাকাবাসী। কোন ঘটনা ঘটলে দু এক সপ্তাহ টহল দিয়ে অজানা কারনে আবার বন্ধ করে দেন। আবার পুলিশ টহলে গিয়ে গ্রামের দোকানে বসে থেকে চা পান খেয়ে চলে আসেন মূল পয়েন্টে যায় না। ছিনতাই রোধে সড়কে লাইটিং ব্যবস্থা, পুলিশ বক্স স্থাপনসহ পুলিশ টহল অব্যাহত রাখার দাবি স্থানীয় এলাকাবাসীর।

 

নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন গ্রাম পুলিশের পাহাড়া চালু করা হবে, লাইটিংয়ের জন্য ইউনিয়ন পরিষদের কোন বাজেট নেই। তাই ইউএনও কে অনুরোধ করবো।

 

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন ‘জননিরাপত্তায় ওই সড়কে গ্রাম পুলিশ ও পুলিশের টহল চালু থাকবে আর লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।’

 

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন ‘এই রাস্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। আলোচিত সুমন হত্যাকান্ডের প্রধান আসামি বুলবুল ইসলাম আটক হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে মঞ্জুর হলে শুনানী হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট