1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেরপুরে মুরিদদের হামলায় এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলা- অগ্নি সংযোগ, লুটপাট ৷ দরবার শরিফ আগুনে পুড়ে ছাই। 

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার): শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) হাফেজ মিয়া- (৩৯) নামে এক গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ ২৮নভেম্বর সকালে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দরবার শরিফ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার ভোর রাতে স্থানীয় কউমি মাদ্রাসার ছাত্র ও অবিভাবক সহ শতাধিক জনতা মাজারে অনৈতিক কাজের অভিযোগে মুর্শিদপুর পীরের দরবারে গিয়ে সংঘর্ষে জড়ান এ সময় নিহত হাফেজ সহ কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে ৮জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাফেজ মিয়া- সহ ২ জনের অবস্থার অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মিয়া বুধবার ভোরে- মারা যান। এ ঘটনায় লছমনপুর ইউনিয়ন সহ আশেপাশের মাদ্রাসার ছাত্র – শিক্ষক সহ গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হলেও ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে হাফেজের জানাজার নামাজ শেষে কয়েক হাজার মানুষ সকল বাধা টপকে দোজা পীরের দরবারে হামলা, অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়ে গরু, ছাগল, দুম্বা সহ সকল মালপত্র লুট করে নিয়ে যায়। এমন কি সাংবাদিকরা ছবি তুলতে গেলে মোবাইল ভাংচুর করে।

এ বিষয়ে শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি কে নিয়ে প্রত্যেকটি সড়কে প্রতিরোধ ব্যবস্থা দেওয়ার পরও হাজার হাজার মানুষকে কোন ভাবে আটকানো যায়নি। তবে ভুক্তভোগীরা মামলা করলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট