1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১, ক্ষয়ক্ষতি প্রায় ২৬ লাখ টাকা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।

খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তি আক্তার। তিনি শাহ আলম সিএনজি গ্যারেজের কর্মচারী ছিলেন। জানা গেছে, তিনি রাতে জুয়েল রানা অটো পার্টসের দোকানে ঘুমাচ্ছিলেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর তিনি বের হতে পারেননি।

তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— ইউসুফ আলীর স্যানিটারি দোকান, নূর মোহাম্মদের ফার্নিচার ব্যবসা এবং জুয়েল রানা অটো পার্টসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের মধ্যে আনোয়ার হোসেন, ইসরাফিল মিয়া ও মোহাম্মদ নুরুল আলমের নাম জানা গেছে।
জগতপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হোসেন ইমাম মুন্সী জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট