1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ব্রীজের রেলিং ভেঙে খাদে পড়ে পুড়ে ছাই বাস, অল্পের জন্য রক্ষা পেল চালকের প্রাণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস ব্রীজের রেলিং ভেঙে খাদে পড়ে আগুনে পুড়ে গেছে।

তবে সৌভাগ্যক্রমে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে চালক ও দু’জন হেলপার ছিল।তারা লাফিয়ে পরে যাওয়ায় প্রানে রক্ষা পান।

বুধবার ভোররাতে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায়, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, “বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে।”

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও বলেন, “চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

ছবি: কচুয়ার সাজিরপাড় এলাকায় ব্রীজের রেলিং ভেঙে খাদে পড়ে আগুনে পুড়ে যাওয়া বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট