1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ গরু, ক্ষতির পরিমান প্রায় ১০লাখ

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা তালুপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়েছে ৫টি গরু। এর ভিতর মারা গেছে ৩টি গরু। অগ্নিকান্ডে বসতবাড়িসহ, যাবতীয় আসবাবপত্র পুরে যাওয়ায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক বিরাজ প্রামানিক (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

বিরাজ প্রামানিক জানান,বৃহস্পতিবার(২৮নভেম্বর) রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরার পর রাত আনুমানিক ১০টা নাগাদ কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এসময় অগ্নিকান্ডে গোয়াল ঘরের তিনটি গরু পুরে মারা যায় এবং আরো দুটি গরু দগ্ধহয়। এছাড়া গোয়াল ঘর থেকে আগুন বসতবাড়িতেও ছড়িতে পরলে ঘরের তালার উপরে থাকা ধান, ঘরের ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে ১০লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিরাজ প্রামানিক। তিনি আরো বলেন, আগুনে পুড়ে মারা যাওয়া তিনটি গরুর মধ্যে তার ভাই সিরাজ প্রামানিকের একটি গরু রয়েছে।

ওই গ্রামের বাসিন্দা সাকান হোসেন জানান,গত একমাসে বেলাল হোসেন ,আকবর হোসেনসহ মোট চারজনের বাড়ী, খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। একের পর এক এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কে বা কাহারা এই অগ্নিকান্ডের সাথে জড়িত সেটা শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় পুরো গ্রামের লোকজন আতংকিত হয়ে পরেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: সাহাবুদ্দীন বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কেউ আগুন ধরে দিয়েছে কিনা কিংবা কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত ভাবে বলতে পারেনি গৃহকর্তা। তবে লিখিত অভিযোগ পেলে এসব ঘটনা খতিয়ে দেখা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট