1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  4. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি ও মরুকরণ করেছে

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি) রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি ও মরুকরণ তৈরি করছে

সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণে জলজপ্রাণী মারা যাচ্ছে। পশুর নদীতে বিষাক্ত পারদের মাত্রা এখন অনুমোদিত মাত্রার চেয়ে দশগুণ বেশি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য বড় হুমকি তাই এটি বন্ধ করে দিয়ে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটাতে হবে।
শুক্রবার বিকেলে কানাইনগর গীর্জা মাঠে পশুর নদী ও সুন্দরবন সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে ধরিত্রী রক্ষা আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জনসমাবেশে বক্তারা এ কথা বলেন।
শুক্রবার বিকেল ৩টায় জনসমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা এর সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় নেতা ইবনুল সাঈদ রানা, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ ও ধরা’র বরগুনার জেলা আহ্বায়ক মুশফিক আরিফ ও আরিফ হোসেন। জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার, সাইমন সরকার, বিদ্যুৎ ম-ল, নারী নেত্রী গীতা হালদার, কমলা সরকার, রীতা হালদার, পরিবেশকর্মী হাছিব সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও টাপেন্টাডলসহ আটক ২, মামলা প্রক্রিয়াধীন মোঃ নুর ইসলাম ​ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​আটককৃত ব্যক্তিরা হলেন— ঠাকুরগাঁও সদর থানার সরকারপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. রিয়াদ (২৩) এবং চন্ডীপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ওরফে মাসুম (৩৮)। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস দল সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ পিস ইয়াবা ও ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রিয়াদ ও মাসুদ রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট