1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃমিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) 
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মোঃমিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

ঢাকা ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি এঁর নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকালে মিরপুর পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)। এসময় তাঁর সাথে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ ।

মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম। তারঁ সাথে সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাস।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার) ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে তিনি মিরপুর পুলিশ লাইন্স-এ অবস্থিত ট্রাফিক ব্যারাক পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য সচেতনতা ও ব্যারাকের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন।

এসময় ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট