1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বুলগেরিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, ঢাকা থেকে ভিসা প্রক্রিয়ার সুবিধা দেওয়া হবে।

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পরামর্শ বৈঠকের প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

উপদেষ্টা হ্যানয় ও জাকার্তা দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের সুযোগ দেওয়ায় বুলগেরিয়াকে ধন্যবাদ জানান এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান করেন। রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের কাজের ভিসার আবেদন সহজতর করার প্রতিশ্রুতি দেন এবং ঢাকায় ভিসা প্রসেসিং সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি এবং জিএসপি প্লাসসহ নানা বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে বুলগেরিয়ার সমর্থন চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট