1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোটরসাইকেল দুর্ঘটনায় বেঁচে গেলেন একজন দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার ) ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত ট্রাক চাপায় শাওন(২৫) ও তাজিম(২০) নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত দুই দিনে চার বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাঙ্গায় মহাসড়ক যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে।

 

এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত ৯ টায়   ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সীমান্তবর্তী এলাকা নাগারদিয়া নামক স্থানে।

নিহতরা হচ্ছে-  নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার,  সে দশম শ্রেণীর ছাত্র ছিল, আরেক বন্ধু শাওন সে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে। গুরুতর আহত বন্ধু ভাঙ্গা উপজেলার বরদিয়া গ্রামের লিটু শেখের ছেলে খালিদ শেখ(১৭)।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ এলাকা থেকে এরা তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য জয়বাংলা পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাজিম সরদার নিহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মাতুব্বরও মারা যান। খালিদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত একদিন আগেও মোটরসাইকেল দুর্ঘটনায় অন্য দুই বন্ধু নিহত হয়েছেন দুইদিনে চারজন নিহত হন।  ভাঙ্গার মহাসড়কগুলো যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে বলে ভাঙ্গাবাসিরা মন্তব্য করেন।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় একজন নিহতর খবর পেয়েছি গুরুতর আহত দুজন, তবে আরেকজন মৃত্যুর খবর এখনো পাই নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট