1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরিষাবাড়ীতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

রাইসুল ইসলাম (স্টাফ রিপোর্টার ): জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাদ্রাসা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পাটাবুগা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রমজান আলী ২০২২ সালের নভেম্বর মাসে তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য (শিক্ষক প্রতিনিধি)’র সুবাদে প্রভাব খাঁটিয়ে তার স্ত্রী আঞ্জুমনোয়ারাকে একই মাদরাসায় আয়া পদে নিয়োগ দেন।
মঙ্গলবার সকালে পরীক্ষারপূর্বে ৯ম শ্রেণির কক্ষে আবর্জনা থাকায় শিক্ষার্থীরা আয়া আঞ্জুমনোয়ারাকে তা পরিষ্কার করতে বলেন। এ সময় আয়া ও তার স্বামী রমজান আলী ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে বলেন যে, তোদের মা-বোন এনে এসব পরিষ্কার করা। আমার বউ এসব করতে পারবে না। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে রমজান আলী মুঠোফোনে বহিরাগত লোকজন ডেকে এনে তাদের ওপর হামলা করার চেষ্টা করে। পরে খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থী আল-আমিন, শাকিল ও সোহান জানান, আয়া মাদরাসায় আসেন না, আসলেও তার সাথে কথা বলা যায় না। আয়াকে কক্ষ পরিষ্কার করার কথা বললেই শিক্ষক রমজান স্যার আমাদের মারতে আসেন।
মাদরাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন অভিযোগ করেন, আঞ্জুমনোয়ারা এবং তিনি একসঙ্গেই চাকরি নিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত দায়িত্ব পালন করলেও আয়া অনুপস্থিত থাকেন, শুধু মাস শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন তুলে নেন।
অফিস সহকারী সাইফুল ইসলাম অভিযোগ করেন, আয়া ও তার স্বামীর অন্যায় কাজের প্রতিবাদ করা যায় না। কিছু বললেই শো-কজ ও চাকরিচ্যুতির হুমকি, বহিরাগত ক্যাডার এনে গালিগালাজ ও ভয়ভীতি দেখান।
শরীর চর্চা শিক্ষক এ কে এম আমিনুল হক অভিযোগ করেন, ‘গত ২৬ নভেম্বর আমি আয়ার কাছে পানি চাইলে স্বামী-স্ত্রী মিলে আমাকে মারধর করে।
এ-ব্যাপারে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আইয়ুব আলী বলেন, ‘আয়া আঞ্জুৃমনোয়ারা ও তার স্বামী রমজান আলীকে অফিসিয়ালভাবে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হননি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এমন ঘটনার বিষয়ে শিক্ষক রমজান আলী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এবিষয়ে এখন তার কোন বক্তব্য নেই। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।
এ-বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ‘হামলা-মারধরের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর আগেও অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
এ-ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সুপারকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এখনও লিখিত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট