1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় ব্রাকের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে দিনব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকেলে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুবদের মধ্যে সচেতনতা ও ঐক্য তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায়িত করার লক্ষ্যে এমন আয়োজন করে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অধিকার এখানে এখনই প্রকল্প নওগাঁর ইয়ুথ সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক জাবেদ ইকবাল, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) সাকিব বিন জামান প্রত্যয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ মজুমদার।

জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খেলাধুলা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি। অনুষ্ঠানে ইয়ুথ সদস্য তাহমিনা রেজা মৌসুমী ও ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সোহান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী। অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অধিকার এখানে এখনই প্রকল্প রংপুরের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট