1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ):  গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে ছুরিকাঘাতে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনের টাঙ্গাইল মহাসড়কের রাস্তা উপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান (২৬)। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। নিহত শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন। শিহানের হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়রা সূত্রে কিছু জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টা ১৫মিনিটে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের মাথা থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে পাঁচজন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কু*পিয়ে গুরুতর জখম করে মৃ*ত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৬টায়। তৎক্ষণাৎ মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে উদ্ধারের জন্য ডাকে তারা।

এরপর সকাল ৮ টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারাও মরদেহ উদ্ধার করতে অপারগতা প্রকাশ করে। এরপর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের মধ্যে মরদেহ উদ্ধার নিয়ে লেগে যায় রশি টানাটানি।

পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট