1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

২০২৫ সালে রওনা দিয়ে বিমান পৌঁছালো ২০২৪ সালে

সাহিদুল ইসলাম ( স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সাহিদুল ইসলাম ( স্টাফ রিপোর্টার): নতুন বছর ২০২৫-এ রওনা দেওয়া বিমান পৌঁছালো ২০২৪ সালে। শুনে অবাক হচ্ছেন? ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারি রাত ১২টা ৩৮ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৫৫ মিনিট।

ফ্লাইট রাডার-২৪ ডটকমের তথ্য অনুযায়ী, সময় অঞ্চলের তারতম্যের কারণে এক অভিনব বিষয় লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ, হংকং থেকে নববর্ষের প্রথম প্রহরে রওনা হওয়া একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায় পুরোনো বছর ২০২৪ সালেই। অর্থাৎ, যাত্রীরা নতুন বছরের সূচনা করেও গন্তব্যে পৌঁছার পর আবারও পুরোনো বছরে ফিরে যান।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। তবে পশ্চিমা বিশ্বের বেশ কিছু অঞ্চলে এখনও ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের রাত চলছে। সিএনএনের প্রতিবেদন বলছে, বিশ্বের ৩৯টি ভিন্ন সময় অঞ্চলের কারণে নতুন বছরকে বিশ্বব্যাপী উদযাপন করতে ২৬ ঘণ্টা লেগে যায়। তাই এখনও পৃথিবীর কিছু প্রান্তে ২০২৪ সালের বিদায়ঘণ্টা বেজে ওঠেনি।

এই বৈচিত্র্যময় সময় অঞ্চলের কারণে, যখন কিরিবাতি ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নতুন বছরে প্রবেশ করে, তখন যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে পুরোনো বছরের শেষ মুহূর্তের অপেক্ষা চলে। কিরিবাতির ক্রিসমাস দ্বীপই সবার আগে ২০২৫ সালকে বরণ করেছে। এর কিছুক্ষণ পর নিউজিল্যান্ড আতশবাজির উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। বিপরীতে, সর্বশেষ অঞ্চলের মধ্যে হাওয়াই ও আমেরিকান সামোয়ার দ্বীপে নববর্ষ উদযাপন হবে।

এভাবে সময়ের জটিল মায়াজালে পৃথিবী একই সঙ্গে পুরোনো ও নতুন বছরকে ধারণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট