1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আজই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

অনলাইন ডেস্ক    
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রুডো একাধিকবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, ট্রুডো আজকেই পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন। তিনি কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন।

ট্রুডোর পদত্যাগের গুঞ্জন এমন সময়ে উঠেছে যখন বিভিন্ন জরিপে তার দল কনজারভেটিভ পার্টির বিপক্ষে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্ব সংকটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, আগামী বুধবার লিবারেল পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে ট্রুডোর নির্ধারিত বৈঠকের আগেই তিনি এই সিদ্ধান্ত জানাতে পারেন। তবে এটি স্পষ্ট নয় যে, তিনি লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না।

২০১৩ সালে দলের নেতৃত্ব গ্রহণের পর থেকে জাস্টিন ট্রুডো লিবারেল পার্টিকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথে নিয়ে আসেন। কিন্তু সম্প্রতি তার ওপর পদত্যাগের চাপ বেড়েছে। বিশেষ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর থেকে দলীয় সংকট আরও গভীর হয়েছে।

ট্রুডো কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লে ব্লাঁর সঙ্গে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন বলেও জানা গেছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট