1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৯টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তায় এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯জনের শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী, আরমান হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট