1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

রাইসুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার


জামালপুরের সরিষাবাড়ীতে আলোচিত ও চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা বেগম (৬০), সাজিত ইসলাম তানজিল (১৬) তানজিল ইসলাম তাসিন (২৬) তাসলিমুল ইসলাম তমাল (২২), বিন্দু তালুকদার (২৪)। এ ঘটনায় নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার নিহত আতাউর রহমান বিপুল মিয়ার পিতা আনোয়ার হোসেন কালু মিয়া ও তার চাচাতো ভাই তোতা মিয়ার সাথে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার (১৭ ই জানুয়ারি) সকালে বাড়ির আঙিনায় গাছ কাটা নিয়ে হুমকি দেয় তোতা মিয়ারর ছেলে আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় বিপুল, তার স্ত্রী আসমা বেগম ও পুত্রবধূ মুক্তা বেগম এর সাথে। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আতাউর রহমান বিপুল, মুক্তা বেগম ও আসমা বেগম এর উপর অতর্কিত ভাবে হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন।

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। পরে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে দেয় আপেল ও তার লোকজন।

পরে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট