1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কিশোরগঞ্জে ‘মেয়েদের মন’ পাওয়া যাচ্ছে ২০ টাকায়

মোঃ ইয়াছিন শেখ(কিশোরগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ(কিশোরগঞ্জ প্রতিনিধি)

কিশোরগঞ্জে ‘মেয়েদের মন’ পাওয়া যাচ্ছে ২০ টাকায়

কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো ভালোবাসা ডটকম, হৃদয় হরণ, মেয়েদের মনসহ বাহারি নাম, নানা জাত আর স্বাদের দুই শতাধিক পিঠা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান। ঐতিহ্যবাহী গ্রামীণ এসব পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে চতুর্থ বারের মতো এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো. মতিউরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া। এছাড়াও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, গুরুদয়াল সরকারি কলেজের সম্পাদক মো. আজহারুল ইসলাম। পরে তারা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন।

বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন স্টলে গিয়ে দেখা যায়, ২৩টি স্টলে এসব পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন কলেজের শিক্ষার্থীরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নানা জাতের পিঠার মধ্যে রয়েছে, পাটিসাপটা, ভাপা পিঠা, নকশি পিঠা, মাংস পুলি, দুধ পুলি, নারকেল পুলি, দুধ চিতই, দুধ পোয়া, ঝাল পোয়া, মাল পোয়া, সেমাই পিঠা, ডিম পিঠা, মাংস-ঝাল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, জামাই পিঠা, রুট পিঠা, থামি পিঠা, অঙ্কন পিঠা, চিরুনি পিঠা, ঝিনুক পিঠা, দুধ গুগল, বিস্কুট পিঠা, সমুচা পিঠা, ঝিলমিল পিঠা, ডিমের পুডিং, চিকেন চপ, প্রজাপতি পিঠা, চাপটি, টাকি পিঠা, চিতই, ডিম চিতই, দুধের সন্দেশ, ডোবা পিঠা, গোলাপ কাটা পিঠা, পাপড়ি পিঠা, মাংসের পুলি, পায়া পিঠা, শিমফুল পিঠা, অরেঞ্জ জেলি, বেলুনি পিঠা, গোলাপফুল পিঠা, ভ্যানিলা জেলি, মি ডুবা, শল পিঠা, দুধ পুলি, সুখ চিতই, মলই পিঠা, বিস্কুট পিঠা, খাল মশলা পিঠা, টমেটো ঝাল পিঠা, কুড়িমুড়ি পিঠা, নারিকেলের চিড়া, মাংসের মশলা পিঠা, এম পিঠা, এহন সুপি পিঠা, মিষ্টি পিঠা ইত্যাদি।

উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মেয়েদের মন ২০ টাকা, ভালোবাস ডট কম, হৃদয় হরণ ও ব্যাকআপ। ব্যতিক্রম এ তিনটি পিঠা দেখে সবার নজর গেছে সেদিকে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাঙালিয়ানা স্টলে ২০ টাকায় ‘মেয়েদের মন’ নামের পিঠা কিনতে উপচেপড়া ভিড়। কলেজ শাখা বিএনসিসি প্লাটুন এর স্টলে দেখা গেছে ‘হৃদয় হরণ’ ও ‘ব্র্যাকআপ’ পিঠা।

কলেজের শিক্ষার্থী শাপলা খাতুন বলেন, ‘এত রকমের পিঠা আমরা নিজ হাতেই বানিয়েছি। এ পিঠাগুলো তৈরিতে বাড়িতে মা চাচিদের সহযোগিতা নিতে হয়েছে। অনেক পিঠার নাম আমরা জানতাম না। এ আয়োজনের মাধ্যমে আমরা পিঠাগুলো বানানো শিখলাম ও পিঠার নামও শিখতে পেরেছি। এমন আয়োজন আনন্দের। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

স্টল পরিচালক জয়া বিশ্বাস বলেন, ‘আমাদের স্টলে ব্যতিক্রমী একটি পিঠা রেখেছি ‘মেয়েদের মন’, দাম ২০ টাকা। এটা দেখতে অনেকেই আমাদের স্টলে ভিড় করছে।

আয়োজকরা জানান, গ্রামের ঐতিহ্যবাহী পিঠা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং বিভিন্ন পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। এ উৎসবটি শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করছে। ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সরব উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম মুস্তাকুর রহমান বলেন, ‘এবার নিয়ে চারবার শীতকালে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। এবারে ২৩টি স্টলে ২১৩ জাতের পিঠা এসেছে। সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা বানিয়েছে। এবার প্রতিটি স্টলেই নতুন নতুন ধরনের পিঠা তৈরি করে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থীদেরকে আমাদের গ্রামীণ ঐতিহ্য বিভিন্ন পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। এ উৎসবটি শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করছে। উৎসবে কলেজ ক্যাম্পাসের বাইরেরও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সরব উপস্থিত হয়েছে।

পিঠা উৎসবকে ঘিরে দিনব্যাপী আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। গুরুদয়াল কলেজে এবার ছিল চতুর্থ বারের মতো পিঠা উৎসবের আয়োজন। উৎসবে ২৩টি স্টলে ২১৩ জাতের পিঠা স্থান পায়। উৎসবে অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনটি স্টলকে পুরস্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট