1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৬

কাজী আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

কাজী আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার )

রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এ ঘটনায় গ্রেপ্তার বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ দিন পৃথক ২ মামলায় ৭ জনকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ জনের রিমান্ড মঞ্জুর করেন, আর বাকি পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার সূত্রে জানা যায়, ভোর ৪টায় একটি মামলায় গ্রেপ্তার আসামি মিথুনকে নিউমার্কেট থানার গেইটে আনলে এজাহারনামীয় আসামিরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর লাঠি, লোহা, রড, চাপাতি নিয়ে হামলা করে। আসামিদের আক্রমণে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক ১৪ জন এজাহারনামীয় ও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত করে পুলিশের কর্তব্য পালনে বাঁধা ও হত্যাচেষ্টা মামলা করেন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নিউমার্কেট থানা গেইটে গ্রেপ্তারকৃত আসামি মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। তাঁরা হলেন মো. বশির ইসলাম (২১), মো. হাসান (২১), মো. ইমন (২৫), মো. মাসুম মাহমুদ (৩২), মো. আলামিন (৩০) ও মো. আকবর আলী (২১)। শুক্রবার ভোরে নিউমার্কেট থানা গেইট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে থানা পুলিশের টিম মিথুনসহ নিউমার্কেট থানা গেইটে আসামাত্রই উল্লিখিত গ্রেপ্তারকৃত এজাহারনামীয় ১৩ জন এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এতে আরও বলা হয়, এ সময় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে পুলিশের আইনানুগ কাজে বাধা না দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা করে। তাদের হামলার পাঁচ জন পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিউমার্কেট থানায় গ্রেপ্তারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট