1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাদকাসক্ত চালকের টমটম’র ধাক্কায় পথচারী নিহত

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি):

খাগড়াছড়িতে মাদকাসক্ত চালকের টমটম’র ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৪০) জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।
পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা টমটম’র ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় টমটম চালক অংক্যচিং মারমা(২২) সড়কে পড়ে আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসের মৃত্যু নিশ্চিত করেন। আহত চালক অংক্যচিং জেলা সদরের ধর্মঘর এলাকার সাথোই মারমার ছেলে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জিএম রাকিব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পথচারীকে চাপা দেয়ার ঘটনায় টমটম চালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আহত হওয়ায় চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় টমটম চালক মদ্যপাবস্থায় ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট