1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ট্রেন চলাচল বন্ধ, স্টেশনে যাত্রীদের ভাঙচুর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন ছাড়তে না পারায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালান এবং স্টেশনে রাখা চেয়ার ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তারা স্টেশনের বিভিন্ন কক্ষের দরজায় ধাক্কা দেন এবং রেলের কয়েকজন কর্মচারীকে আটকে রাখেন। বিক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট বিক্রি চালু থাকলেও ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি।

যাত্রীরা জানান, ট্রেন চলাচল বন্ধের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের এসএমএস বা অন্য কোনও উপায়ে জানানো উচিত ছিল। হঠাৎ করে এমন পরিস্থিতিতে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। অনেকে সকালেই স্টেশনে এসে ফিরে গেছেন। তারা দ্রুত সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানান।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল আলম জানান, বিক্ষোভের কারণে স্টেশনের কিছু আসবাবপত্র ভাঙচুর হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কাউন্টারে কেনা টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেওয়া হবে, আর অনলাইনে কেনা টিকিটের টাকা তিন কার্যদিবসের মধ্যে ফেরত পাওয়া যাবে। বর্তমানে স্টেশনের পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট