1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রানীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত হলো দুই যুবক

মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি) নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে এমদাদুল হক (২০) ও জিহাদ হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার(১লা ফেব্রুয়ারী) দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের কাছাকাছি অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হোন। নিহত এমদাদুল উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং জিহাদ একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে।

নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন জানিয়েছেন, নিহত এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতো। সেখান থেকে গত দুইদিন আগে সে ছুটিতে বাড়ি আসে। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যায়। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের পশ্চিমে পৌঁছালে একটি অটো চার্জার ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটা নাগাদ মারা যায় এমদাদুল। ওই দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে অটো ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট