1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি এ প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণের নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS) এ অন্তর্ভুক্ত সকল কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের উর্ধ্বে নয়) পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ইমেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য GEMS-এ হালনাগাদ করার জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ০৪/০২/২০২৫ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো: তৌফিক আমিন কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)-এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। ইতোপূর্বে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, যে সকল কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতা সৃষ্টি হতে পারে। এতদ্ব্যতীত, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট