1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

যে কারণে ছেড়ে দেওয়া হলো শাওন ও সোহানা সাবাকে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ
বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজার কর্মসূচির মাঝেই ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয় জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের কয়েক ঘণ্টা পরই তার আটকের খবর পাওয়া যায়। এরপর মধ্যরাতে ধানমন্ডি থেকে সোহানা সাবাকেও আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আওয়ামীপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ “আলো আসবেই”-এর সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবা, অন্যদিকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের দুজনকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে ডিবি সূত্র জানিয়েছে।

যদিও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা ছিল না, তবে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন, শাওন ও সাবাকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তবে এখনো পর্যন্ত এ বিষয়ে দুই অভিনেত্রীর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট