1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাম আবার পূর্বের নামে “পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসে

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)

জুলাই অভ্যুত্থানের প্রায় ৬ মাস পর নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের। নাম পরিবর্তনের সঙ্গে বদলে গেছে স্টেশনের কোডও।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত নোটিশে নাম পরিবর্তনের বিষয়টি দেখা যাচ্ছে।

নোটিশটিতে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের ২টি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের বর্তমান পরিবর্তিত নাম ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড বিএমএসএম’র স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএইচ। দেখা যায় অপর দুটি স্টেশনের নাম পরিবর্তন হওয়া স্টেশনগুলো হচ্ছে- এডভোকেট মতিউর রহমান তালুকদার ও উমেদ নগর স্টেশন।

স্টেশনটি নাম পরিবর্তন হওয়ার খবরে অনেকে ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিতে দেখা গেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয় অনেকে।

জানা যায়, ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া এবং পাকিস্তান সময়ে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। আওয়ামী লীগের টানা সতেরো বছরের শাসনামলের সময় পঞ্চগড়-২ আসন থেকে টানা চারবার সংসদ নির্বাচিত হন সাবেক রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী থাকাকালে ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন রেলমন্ত্রীর এডভোকেট মো.নুরুল ইসলাম সুজনের বড় ভাই। তাই ভাইয়ের প্রতি সম্মান-শ্রদ্ধা জানাতে পঞ্চগড় রেলস্টেশন নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন নামকরণ করা হয়েছিল।

কিন্তু ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্টেশনটির নাম পরিবর্তনের দাবি ওঠে। এর ফলশ্রুতিতে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা করা হয। স্থানীয় জনগণের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার পূর্বের নামে “পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসে।

স্টেশনটিতে বর্তমানে ট্রেন চলে পঞ্চগড় এক্সপ্রেস, দোলনচাঁপা, দ্রতযান, বাংলাবান্ধা ও একতা এক্সপ্রেস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট