1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোয়াইনঘাটে চা শ্রমিকের বাড়িতে হামলা দুইজন আটক

গোয়াইনঘাট প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়নগর বস্তিতে চা শ্রমিক গঙ্গেশ্বর সিং এর বাড়ি দখলের অপচেষ্টায় হামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটায় হামলার ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সার্কেল এসপি সাইদুল ইসলাম ও গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। আটককৃত দুইজনের বাড়ী সুনামগঞ্জ।
এছাড়া হামলার ঘটনায় গঙ্গেশ্বর সিং এর পরিবারের চারজন আহত হয়ে গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,গঙ্গেশ্বরের পূর্বপুরুষরা জেলা পরিষদের ডিসি খতিয়ানের জায়গায় বসবাস করে আসছেন।সেই হিসাবে গঙ্গেশ্বর ও তার পরিবার এই জায়গায় বসবাসসহ ভোগ দখল করিতেছে। জকিগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী আকতার হোসেন নামে এক ব্যক্তি এই জায়গা সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন এবং দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে গঙ্গেশ্বর এর পরিবার লিজ বাতিল করতে হাইকোর্ট একটি রিট করেন। যে মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। প্রবাসী আকতার হোসেন কোনভাবে দখল করতে না পারায় গতকাল রাতে তার লোকজন দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গঙ্গেশ্বর এর বাড়িতে হামলা ও পরিবারের লোকজনকে মারধর করে এবং তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেয়। খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসন এসে গঙ্গেস্বরের পরিবারকে নিরাপত্তা দিয়ে বাড়িতে আশ্রয় করে দেন এবং পুনরায় যাতে হামলাকারীরা হামলা না করতে পারে দুইজন গ্রাম পুলিশ দিয়ে বাড়ি পাহারা ব্যবস্থা করেন।

শুক্রবার ২৮ ফ্রেব্রয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সরেজমিনে গঙ্গেশ্বর এর বাড়ি পরিদর্শন করেন এবং আহতদের দেখতে গোয়াইনঘাট হাসপাতালে যান। তিনি বলেন, হামলার ঘটনার পর উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত এস এম মামুন হাসান রিপন দুইজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট