1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে ঈদের আগে চাকুরীচ্যুত হওয়ার কারনে শ্রমিকের আত্মহত্যা। 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মোঃ মাহবু্ুবুর রহমান সোহেল | স্টাফ রিপোর্টার


গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দুরা মন্ডলপাড়ার আবু সাদাত মোহাম্মাদ সায়েম হোসেনের বাড়ির ভাড়াটিয়া

মোঃ মোরছালিম (২০) নামের এক শ্রমিক ঈদের আগে চাকুরীচ্যুত হওয়ায় অভিমান করে জানালার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও উপস্থিত দর্শনার্থীদের নিকট থেকে পাওয়া সূত্র মোতাবেক জানা যায় যে, উক্ত শ্রমিক মোঃ মোরছালিম (২০) গত ছয় মাস যাবত গোল্ডেন স্কয়ার নাম একটি জুতা প্রস্তুতকারী কারখানায় সাধারন শ্রমিক হিসেবে কাজ করছিল। গত চার/পাঁচ দিন পূর্বে তাকে কারখানা কর্তৃপক্ষ কোন কারন ছাড়াই তাকে কারখানা থেকে চাকুরীর অব্যহতি দিয়ে বের করে দেয়। এবং চাকুরী হারিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অনেক চেষ্টা করেও কোন নতুন চাকুরী না পাওয়ায় সংসার পরিচালনায় ব্যর্থ হয়ে গত ৫মার্চ ২০২৫ইং তারিখ বেলা আনুমানিক দুইটার সময় শ্বয়ন ঘরের জানালার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা লিপিবদ্ধ করেছেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার এস আই মোঃ জামিল ও তাঁর দল। ঘটনাস্থলে উপস্থিত স্থানিয় ব্যক্তিবর্গ ও বাসার মালিক সূত্রে আরো জানা যায় যে, মোঃ মোরছালিম ও তার স্ত্রী মোছাঃ মুনি আক্তার গত আড়াই বছর পূর্বে একে অপরে প্রেমের সূত্র ধরে পরিচিত হলে পারিবারিক ভাবে তাদের বিবাহ হলেও তাদের কোন সন্তান ছিল না। ঘটনা স্থলে উপস্থিত থাকা মৃত মোঃ মোরছালিমের মামাতো ভাই মোঃ হাফিজুর রহমান(২১),খালাতো বোন মোছাঃ শারমিন আক্তার (২৪) এবং আপন চাচা মোঃ আনারুল ইসলাম(৫০) এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার এস আই মোঃ জামিল ও তাঁর দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে উক্ত মৃত মোরছালিমের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছেন বলে স্থানিয় গণমাধ্যম কর্মীদের মনে সন্ধেহমূলক প্রশ্ন জেগেছে বলে কয়েকজন স্থানিয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ এবং লাশের সঠিক ময়না তদন্তের দাবী করেন। মৃত মোঃ মোরছালিম ও তার স্ত্রী মোছাঃ মুনি আক্তার গত ছয় মাস যাবদ কালিয়াকৈর উপজেলার চান্দুরা মন্ডলপাড়ার আবু সাদাত মোহাম্মাদ সায়েম হোসেনর চারতলা বাড়ির দ্বিতীয় তলার পূর্ব-উত্তর কোণের একটি ইউনিটে ভাড়া থেকে চাকুরী করতো। কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে মৃত মোঃ মোরছালিম এর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল। তার পিতার নাম মোঃ ইজারুল ইসলাম,মাতার নাম মোছাঃ মনোজা বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট