1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫

সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম দিনব্যাপি বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

সোমবার (১০ মার্চ) দিনব্যাপি উল্টাছড়ি ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর ছয়শতাধিক লোকজন বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

এ সময় মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ, ক্যাপ্টেন লাবনী জামান ও পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।

এসময় আলীনগর, মুসলিম নগর, জিয়ানগর,ওমর পুর, রসুলপুর, উল্টাছড়ি এলাকার চিকিৎসা বঞ্চিত দুঃস্থ ও অসহায় লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

চিকিৎসা সেবা গ্রহনকরতে আসা বদর উদ্দিন, হালিমা বেগম, নাসরীন সুলতানা, হাবিবুর রহমান সহ অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এহেন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে এধরনের চিকিৎসা সেবা মূলক কার্যক্রম এই এলাকায় প্রথম। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান।


মেডিকেল ক্যম্পেইন পরিচালনায় সার্বিক তত্বাবধানে থাকা ৩০ বীর পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর মোঃ রিফাত হোসাইন, পিএসসি চিকিৎসা সেবায় আগত লোকজনদের উদ্যেশ্য করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় নিয়োজিত। আপনাদের পাশে আমরা আছি। যেকোন সহযোগিতায় আমরা আপনাদের পাশে থাকবো। জনকল্যানমুখী এরুপ কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট