1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল্লাহ আল সামী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

মঙ্গলবার (১১মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতনতলি মুখইর মোড় নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ আল সামী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল আলম বুলেট এর চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আহতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল সামী তার ছোট ভাই সহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে ঘুরতে যায়। সেখান থেকে নিজ বাসা মহাদেবপুরে ফেরার পথে নওগাঁ টু পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড় নামক স্থানে পৌছালে রাস্তা ভাঙ্গা থাকায় প্রাইভেটকার টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে যায়। এতে দূর্ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল সামী’র মৃত্যু হয় এবং অন্যরা আহত হোন।

তাৎক্ষণিকভাবে পথচারীরা তাদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল সামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি যেহেতু একটি সড়ক দূর্ঘটনা, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে নিহতের পরিবার ও স্বজন তথা এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট