1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মধুপুরে লাশ নিয়ে রাতেই বিএনপি’র বিক্ষোভ মিছিল

মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫

মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত ইব্রাহিম খলিল (২৫) এর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদল।

উপজেলার বেরিবাইদ ইউনিয়নের দানকবান্ধা এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে গত রোববারের সংঘর্ষের ঘটনায় আহত ইব্রাহিম খলিল (২৫) নামের এক তরুণ নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ধানকবান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত হওয়া ইব্রাহিম খলিল (২৫) এর খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক হয়রত আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন প্রমুখ।

এসময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি মধুপুর থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্বরে হয়ে মধুপুর বিএনপির পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট