1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ফিলিস্তিনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

গত ১৯শে মার্চ সেহরীর সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইয়াহুদীবাদী ইজরাইলের ববর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ২১ শে মার্চ) বাদে জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক জনাব মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ বলেন, ইয়াহুদীবাদী ইজরাইলিরা পবিত্র রমজান মাসে মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে।
আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য আহবান জানান।
ইজরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোঁড়া, তদ্রুপ জৈনবাদী ভারত বাংলাদেশ ভূ-খণ্ডের জন্য বিষফোঁড়া, ওরা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে। এই ভারতের বিরুদ্ধে সকল বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ইজরাইলী ও ভারতীয় পণ্য বর্জন করার জন্য জোরদার আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী সাহেব বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো। এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন ভারতপন্থী কোন সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না। আওয়ামীলীগ ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের নিষিদ্ধ করতে হবে।

আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব,রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া, প্রমূখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট