1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ইফতার ও দোয়ার মাহফিল যা বলেন ব্যারিস্টার নওশাদ জমির

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা। তিনি বলেন কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন । প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার বিএনপি এই ধরনের নির্বাচন চায়না। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন ব্যারিস্টার নওশাদ জমির

আরও বলেন বর্তমান প্রেক্ষিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবেনা।

কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন আমি করজোরে আপনাদের বলছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আজকে যারা এই সব কাজ করছে এরা রাজনীতিবীদ নয়। এরা রাজনৈতিক দুবৃত্ত। আপনারা যদি কোথাও এইরকম অপরাধমুলক কর্মকান্ড করেন তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুবৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাচাতে হবে।

আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা প্রতিহত করুন । না হলে আমাদেরকে জানাবেন । আমরা ব্যবস্থা নেবো। আবার আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চাঁদাবাজি,দুবৃত্ত, জমি দখল এসবের কোন কিছুই আপনারা মেনে নেবেননা প্রতিহত করুণ রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। রাজনীতি ব্যবসার হাতিয়ার নয়
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন । উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট